টাইমস হায়ার অ্যাডুকেশন র‌্যাঙ্কিং

আবারো দেশসেরা নোবিপ্রবি

Printed Edition

নোবিপ্রবি প্রতিনিধি

টাইমস হায়ার এডুকেশন (ঞঐঊ) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংস ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। গতকাল প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। একই সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম অবস্থানে রয়েছে নোবিপ্রবি।

ঞঐঊ ওসঢ়ধপঃ জধহশরহমং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) বাস্তবায়নে অবদানের ভিত্তিতে মূল্যায়ন করে। এবারের র‌্যাঙ্কিংয়ে নোবিপ্রবির এ অর্জন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান অবস্থানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবির এই অভাবনীয় সাফল্যে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের এই গৌরবময় অর্জনের জন্য নোবিপ্রবি পরিবারের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আমি মনে করি, এই সাফল্য শুধু একটি র‌্যাঙ্কিংয়ের অর্জন নয়; বরং এটি আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতিফলন। একইসাথে শিক্ষার্থীদের গবেষণায় অংশগ্রহণ, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। নোবিপ্রবির এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে- এই প্রত্যাশায় আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে আরো শক্তিশালী অবস্থান তৈরিতে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো।