ফের চাঁদে যাচ্ছে মানুষ সরাসরি দেখাবে নাসা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দীর্ঘ ৫৩ বছর পর আবার মানুষকে নিয়ে চাঁদের পথে রওনা দিতে যাচ্ছে নাসা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারে এখন চলছে ঐতিহাসিক এক মুহূর্তের কাউন্টডাউন। সব কিছু ঠিক থাকলে আর্টেমিস ২ মিশন মানুষের চাঁদে ফিরে যাওয়ার নতুন অধ্যায়ের সূচনা করবে।

আর্টেমিস ২ মিশন ৪ এপ্রিল উৎক্ষেপণের জন্য নির্ধারিত রয়েছে। চার নভোচারীকে নিয়ে চাঁদের চার পাশে ঘুরে পৃথিবীতে ফিরিয়ে আসবে রকেটটি। তবে এবার চাঁদের মাটিতে অবতরণ করবেন না তারা। ভবিষ্যতে আর্টেমিস মিশনের মাধ্যমেই চাঁদে পা রাখার আগে পরীক্ষামূলকভাবে এই যাত্রা করা হচ্ছে।

এ দিকে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যেন এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর মুহূর্ত সরাসরি প্রত্যক্ষ করতে পারে, সে জন্য বিশেষ ব্যবস্থা করেছে নাসা। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে এই উৎক্ষেপণ। ফলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মানুষ লাইভ দেখতে পারবেন মানুষের চাঁদের পথে যাত্রার এই ঐতিহাসিক দৃশ্য।

মানুষসহ শেষবার চাঁদের পথে মহাকাশযান গিয়েছিল ১৯৭২ সালে, অ্যাপোলো ১৭ মিশনের মাধ্যমে। সেই অভিযানের পাঁচ দশকরেও বেশি সময় পর এবার নতুন প্রজন্মের প্রযুক্তি, শক্তিশালী রকেট এবং আধুনিক মহাকাশযান নিয়ে শুরু হচ্ছে চন্দ্রাভিযানের প্রস্তুতি। ইন্টারনেট।