আনাদোলু ও গালফ নিউজ
বিশ্বের দুই প্রান্তে একই দিনে শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার পূর্ব উপকূল এবং জাপানের দক্ষিণাঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। তবে পৃথক এই দু’টি প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রথম ঘটনায় ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৩১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। সংস্থাটির হিসাব অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে, যার কেন্দ্রস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে।
অন্য দিকে, জাপানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।



