বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

বিএমইউতে র‌্যালি ও স্পেশাল সেমিনার অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও স্পেশাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার বিএমইউর বি-ব্লকের সামনে থেকে মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে ‘আত্মহত্যা নিয়ে বদল হোক ধারণা, শুরু হোক আলোচনা’ এই সেøাগান নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে বিএমইউর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ ব্লক অডিটোরিয়ামে ‘চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড : স্ট্যার্ট দ্য কনভারসেশন’ শীর্ষক একটি স্পেশাল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। স্পেশাল সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা: শেখ ফরহাদ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা: নাহিদ মাহজাবিন মোরশেদ, ডা: রাইসা রাহনুমা করিম ও ডা: মাকসুদ বিন সালাম অপূর্ব। প্যানেল অব এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডা: মো: হাফিজুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: মো: মহসীন আলী শাহ, অধ্যাপক ডা: মো: নাজিম উদ্দিন। সভাপতিত্ব করেন সেন্ট্রাল সেমিনার সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা: আফজালুন নেছা এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা: খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)। ধন্যবান জ্ঞাপন করেন মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এম এ সালাউদ্দিন কাউসার (বিপ্লব)। বিজ্ঞপ্তি।