সিএসই ফেস্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইআইইউসি ভিসি ড. আজাদী

আজকের বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আজকের বিশে^ টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে। যেভাবে ইরান টিকে গেছে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানের কারণে। কর্মে যে শ্রেষ্ঠ সে পুরস্কৃত হয়। যারা শ্রেষ্ঠ তারা টিকে যায়। তিনি বলেন, সময়কে ধরে রাখার জন্য ইভেন্ট দরকার, আর ইভেন্টে সাফল্য দরকার। যাই আবিষ্কার হোক না কেন, আবিষ্কারে শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ক্লাব আয়োজিত আট দিন ব্যাপী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ফেস্ট ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা থেকে আমন্ত্রিত গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (বুয়েট)-এর সাবেক প্রফেসর বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম. কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। আরো বক্তব্য রাখেন আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন প্রফেসর মুহাম্মদ সামসুল আলম এবং বর্তমান ডিন প্রফেসর মো: রাজু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ফেস্ট ২০২৬ আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আ. ন. ম. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএসই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এ বি এম ইয়াসির আরাফাত। বিজ্ঞপ্তি।