নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

Printed Edition
ঘটন-অঘটন সুন্দরবন
ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

একশ’ একচল্লিশ.

‘আব্বা, আব্বা, ওই খালের মধ্যি মনে হতিছে এট্টা বড় লৌকো। গাছপালার পাতা দিয়ে ঢাকি রাখিছে।’ ফারুকের নির্দেশিত দিকে সবাই তাকাল। প্রথমে নাভিদের চোখে খালের বুকে ঝেপে থাকা একটা ঝোপ ছাড়া কিছুই মনে হলো না। কিন্তু তার পরেই সে পাতার ভেতরে নৌকাটাকে দেখতে পেল। তাদের নৌকার মতো, কি আরেকটু ছোট হবে, একটা নৌকা কেউ লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু এই নির্জন জায়গায় এরকম নৌকাই বা কেন? আর তা লুকিয়ে রাখার চেষ্টাই বা কেন?

নাভিদের বুক ধক করে উঠল। তাহলে এখানেই এনে ফয়সালকে লুকিয়ে রেখেছে? নিয়তির দৈববলে তারা কি অজানিতে এসে পড়েছে দুর্বৃত্তদের আস্তানায়?

নাভিদ জুয়েলকে বলল, ‘জিনিস হাতে, রেডি থাকিস।’

জুয়েল বলল, ‘নৌকায় কারা? ওরা নাকি?’

‘জানিনে। সে জন্যই সতর্কতা।’ তার পর মাঝির কাছে এগিয়ে এসে নিচু গলায় বলল, ‘হাকিম ভাই, আমাদের নৌকা খালের মধ্যে ওই নৌকার কাছে নিয়ে যাও।’ (চলবে)