মাওলানা মুজিবর রহমান

Printed Edition

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) দারুল উলুম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মুজিবর রহমান (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় তিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার আসর নামাজবাদ ইসলামপুর (ব্রজবাকসা) দারুল উলুম দাখিল মাদরাসা ময়দানে নামাজে জানাজা শেষে মরহুমের নিজ গ্রাম ব্রজবাকসায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।