মো: বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা।
প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : ভৌত রাশি ও তাদের পরিমাপ’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২১। কৃত্রিম উপগ্রহ ভূমিকা রাখছে-
র) কম্পিউটার আবিষ্কারে
রর) আবহাওয়া পূর্বাভাস প্রদানে
ররর) যোগাযোগ সহজ করতে
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) র, ররর
গ) রর, ররর ঘ) র, রর, ররর
২২। পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে-
র) প্রকৃতির রহস্য উদঘাটন করা
রর) প্রকৃতির নিয়মগুলো অনুুধাবন করা
ররর) প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করা
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) র, ররর
গ) রর, ররর ঘ) র, রর, ররর
২৩। পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেন-
ক) চিকিৎসক
খ) গণিতবিদ
গ) পদার্থবিজ্ঞানী
ঘ) প্রাণিবিজ্ঞানী
২৪। আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাপের একক কী?
ক) গ্রাম খ) কিলোগ্রাম
গ) মোল ঘ) পাউন্ড
উত্তর : ২১. গ, ২২. ঘ, ২৩. খ, ২৪. গ।



