দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের গভীর শোক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঈদের আমেজ কাটতে না কাটতেই রাজবাড়ীর দৌলতদিয়ায় সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। গতকাল এক শোকবার্তায় সংগঠনের নেতারা এই শোক প্রকাশ করেন। যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন বলেন, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা আমাদেরই ভাই-বোন। ঈদের আনন্দের রেশ না কাটতেই এমন শোকাবহ ঘটনা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা আরো বলেন, প্রিয়জন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ তায়ালা যেন শোকাহত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।