চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মাহমুদ হাসান খান বাবু। গতকাল বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার দু’টি আসনে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-২ আসনে এখন পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।