ব্রিগেডিয়ার মালিক স্মরণে স্মৃতিফলক উন্মোচন

Printed Edition

বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার অন্যতম পথিকৃৎ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিকের স্মরণে একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে।

গতকাল বুধবার সকালে সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের প্রবেশপথে স্থাপিত স্মৃতিফলকটি উন্মোচন করেন তার মেয়ে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: ফজিলা-তুন-নেছা মালিক।

ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা: ফজিলা-তুন-নেছা মালিক বলেন, তার বাবা সারা দেশে হৃদরোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে আজীবন কাজ করেছেন।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা: আমিনুর রহমান লস্কর, সহসভাপতি অধ্যাপক ডা: আলতাফুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, সাংগঠনিক সম্পাদক ডা: এস এম হাবিব উল্লাহ সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।