মাদরাসা সংরক্ষণ পরিষদের অভিযোগ

যাচাই ছাড়াই মাদরাসা শিক্ষকদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হচ্ছে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি মাদরাসা, বিশেষ করে কওমি মাদরাসাগুলোর বিরুদ্ধে যাচাইবিহীন ও একপক্ষীয় সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ। সংগঠনটি বলেছে, কোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত সত্যতা যাচাইয়ের আগেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অপরাধী হিসেবে উপস্থাপন করা ন্যায়বিচার ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এ সময় হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শায়েখ ক্বারী আবদুল হক, শায়েখ ক্বারী নেসার আহমদ আন-নাসেরী, মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ, মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।