ইরানের প্রস্তুতি ক্যাম্প মেক্সিকোতে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ প্রস্তুতির ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল দল। আন্তর্জাতিক ফুুটবল সংস্থা ফিফার অনুমোদনের পর দলটি এখন মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় ক্যাম্প করবে বলে জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।

আগে পরিকল্পনা ছিল, তুরস্কে অনুশীলন ক্যাম্প শেষ করে ইরান দল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যাবে। তবে সাম্প্রতিক ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি এবং ভিসা জটিলতার আশঙ্কায় শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করা হয়। মেহদি তাজ বলেন, তিহুয়ানা থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ম্যাচ ভেন্যুতে পৌঁছতে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট সময় লাগবে।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে খেলবে ইরান। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।