বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে কৃষি ও খাদ্যনিরাপত্তায় ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান এফ এম নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মো: সাখাওয়াত হোসেন এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের ইউনিট ইনচার্জ মো: রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



