জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

Printed Edition

সিএনবিসি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ৮৩ বয়সী জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার মারাত্মক রূপ ধারণ করে হাড়সহ দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্টের শারীরিক পরিস্থিতির এই আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে হান্টার বাইডেন। তিনি জানান, রোগটি ছড়িয়ে পড়ার কারণে তার বাবা বর্তমানে চরম শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

গত শনিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার এই যন্ত্রণাদায়ক অবস্থা প্রত্যক্ষ করা অত্যন্ত হৃদয়বিদারক। ক্যানসার হাড় ও দূরবর্তী অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়ে পড়ার ফলে শরীর ক্রমেই নিস্তেজ হয়ে পড়লেও দেশপ্রেমের গভীর তাগিদ থেকে জো বাইডেন এখনো কর্মক্ষম থাকার চেষ্টা চালাচ্ছেন।