বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে গতকাল সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, বিসিবি পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, বিসিবির অন্যান্য পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ফাতিহা পাঠ করা হয়।
আরাফাত রহমান কোকো বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র। বিজ্ঞপ্তি।


