ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

Printed Edition

বিবিসি

ইরানের সাথে চলমান যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপলানির এই বাড়তি দামের কারণে পরিবহন থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডেও চাপ বাড়ছে।

যুক্তরাষ্ট্রে ট্রাক, ট্রেন, নৌযান ও বাসসহ কৃষি ও নির্মাণকাজে ব্যবহৃত নানা ধরনের যানবাহনে ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে জ্বালানিটির দাম বাড়ায় শুধু চালকরাই নন, পণ্য পরিবহনসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতও এর প্রভাবের মুখে পড়তে পারে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৫ দশমিক ৮৫ ডলার। গত বছর একই সময়ে এই দাম ছিল ৩ দশমিক ৭১ ডলার। এমনকি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ডিজেলের যে সর্বোচ্চ দাম রেকর্ড করা হয়েছিল, বর্তমান মূল্য সেটিকেও ছাড়িয়ে গেছে। ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার পর গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত বাড়তে থাকে। এর পেছনে বিশ্ববাজারে পাইকারি তেলের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাড়তি জ্বালানি মূল্যের চাপ কমানোর উদ্যোগ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সব আমেরিকানের জন্য ‘গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর’ প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্যে ভেনিজুয়েলার সাথে একটি তেল চুক্তির কথাও জানিয়েছেন তিনি। এর আগে জানুয়ারিতে ভেনিজুয়েলার সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী ডেলটা ফোরস আটক করে।