রয়টার্স
ইউক্রেন ও ইরান নিয়ে আগামী মঙ্গলবার জেনেভায় দু’টি কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি সম্পর্কে অবহিত একটি সূত্র গত শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনারসহ একটি মার্কিন প্রতিনিধিদল মঙ্গলবার সকালে ইরানি কর্মকর্তাদের সাথে দেখা করবে বলে ওই সূত্র জানিয়েছে। বৈঠকে ওমানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং মার্কিন-ইরান যোগাযোগের মধ্যস্থতা করবেন।
সূত্র অনুসারে, এরপর বিকেলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে এবং এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিশাল উপস্থিতির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারকে চাপ দিচ্ছেন। তিনি ইউক্রেনে মস্কোর চার বছর ধরে চলা আগ্রাসনের অবসান ঘটাতে ইউক্রেন ও রাশিয়াকে একটি চুক্তিতে আবদ্ধ করার চেষ্টাও করছেন।



