গোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহর সমাপনী অনুষ্ঠান

Printed Edition
পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গোমস্তাপুরের ইউএনও জাকির মুন্সি	: নয়া দিগন্ত
পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গোমস্তাপুরের ইউএনও জাকির মুন্সি : নয়া দিগন্ত

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) সংবাদদাতা

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। গতকাল সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আবদুল হামিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এতে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: ওয়াসিম আকরাম, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, উপজেলা মহিলাবিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, সাংবাদিক নাহিদ ইসলাম প্রমুখ।

এ ছাড়া আবাসিক মেডিক্যাল অফিসার, সাংবাদিক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।