কবি ও কথাশিল্পী সোলায়মান আহসানের ৭০তম জন্মদিন উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ম্যাগাজিন ঝরোকা’র উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝরোকা সম্পাদক ওয়াহিদ আল হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানে কবির সাহিত্য নিয়ে আলোচনা করেন হারুন ইবনে শাহাদাত, তৌহিদুর রহমান, হাসান আখতার, রেদওয়ানুল হক, শাহাদাৎ সরকার, গোলাম ইউসুফ, খন্দকার নূর হোসাইন, মাহবুব আলম প্রমুখ। প্রবন্ধ পাঠ করেন আফসার নিজাম। কবির লেখা কবিতা আবৃত্তি করেন রহমান মাজিদ। বিজ্ঞপ্তি।



