চট্টগ্রাম চেম্বার নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে কাজ করছে আলীবাবা ডট কম

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চায়নাভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডট কমের প্রতিনিধিদলের সাথে গতকাল চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম চেম্বারের নেতারা। এ সময় চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বর্তমান সিনিয়র সহসভাপতি মো: আমজাদ হোসেন চৌধুরী ও সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার চৌধুরী (আমজাদ), আমান উল্লা আল ছগির (ছুট্টু), মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো: আফসার হাসান চৌধুরী (জসিম), মো: জাহিদুল হাসান, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম ও মো: সেলিম নুর, আলিবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার, সিনিয়র স্পেশালিস্ট ও বাংলাদেশ চ্যানেল ম্যানেজার ওয়াং কিলিং ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ঝাং সুহাই ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার ট্যাং হংজিয়া টিনা, বাংলাদেশের চ্যানেল ম্যানেজার সোনোবার মাইরা, বাংলাদেশস্থ ব্যবস্থাপনা পরিচালক মো: ফয়জুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ ও কনসালট্যান্ট সাজিদ বিন সোলায়মান উপস্থিত ছিলেন।

আলিবাবার জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন, বিশে^ ৫০ মিলিয়নের বেশি সক্রিয় ক্রেতা রয়েছে এই প্রতিষ্ঠানের। এ ছাড়া দুই লাখের বেশি সরবরাহকারী থেকে দুই বিলিয়নের পণ্য সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। যেহেতু বাংলাদেশে একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে তাদের কথা বিবেচনায় রেখে আলীবাবা ডট কম দেশে কিভাবে আরো ব্যবসা সম্প্রসারণ করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এগ্রো এবং সিফুডের উল্লেখযোগ্য উৎপাদনশীলতা রয়েছে এবং বিশ^ব্যাপী এর চাহিদাও রয়েছে। বাংলাদেশে তৈরী পোশাকের বাইরে পণ্য বৈচিত্র্যকরণ ও রফতানি এবং ই-কমার্স ও এসএমই উদ্যোক্তাদের আলীবাবার প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে আলী বাবার সেন্টার উদ্বোধন করা হয়েছে যেখানে ব্যবসায়ীরা প্রশিক্ষণসহ রফতানি বৈচিত্র্যকরণ সংক্রান্ত তথ্য পাবে।