ঢাকার বাইরে প্রিয়শপের নতুন হাব

Printed Edition

প্রযুক্তি ডেস্ক

দেশের বি-টু-বি মার্কেটপ্লেস এবং ফিনটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান প্রিয়শপ একই মাসে জামালপুর জেলায় ৪টি নতুন হাব চালু করেছে। এর মধ্য দিয়ে দেশব্যাপী প্রিয়শপের হাবের সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। জামালপুরে এই সম্প্রসারণের ফলে নতুন ১১০টি রুটে ব্যবসা পরিচালনা শুরু করেছে প্রিয়শপ, যার ফলে সারা দেশে মোট রুট কভারেজ দাঁড়িয়েছে ১,৩০৮-এ। এই উদ্যোগ দেশের প্রায় ১ লক্ষ ৫১ হাজারের অধিক এমএসএমই (ক্ষুদ্র ও মাঝারি খুচরা ব্যবসায়ী) কে সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

জামালপুর জেলা শহর, সরিষাবাড়ি, ইসলামপুর এবং মাদারগঞ্জে নতুন হাবগুলো কোম্পানির জন্য নতুন অধ্যায় সূচনা করেছে। নতুন এই হাবগুলোর মাধ্যমে প্রিয়শপ আরও বেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাথে স্থানীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সংযোগ স্থাপন করে দ্রুত পণ্য ডেলিভারি নিশ্চিত করেতে সক্ষম হবে।

প্রিয়শপের নির্বাহী পরিচালক শহীদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতিটি কোণায় থাকা মুদি দোকানিদের নিকট পৌঁছাতে চাই। আমাদের এই প্রতিশ্রুতিরই প্রতিফলন হলো জামালপুরে নতুন ৪টি হাবের উদ্বোধন। আগে প্রধান শহরগুলোতেই উন্নতমানের ব্র্যান্ড ও ব্যবসায়িক সহায়তা সহজলভ্য ছিল। বর্তমানে সারাদেশে ৩৩টি হাব চালু থাকায় সরিষাবাড়ি, ইসলামপুর এবং আশেপাশের এলাকার ক্ষুদ্র খুচরা বিক্রেতারা এখন একই মানের ব্র্যান্ড ও ব্যবসায়িক সহায়তা পাবেন।’