বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) নির্দেশনার আলোকে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ‘অ্যাক্রেডিটেশন চ্যালেঞ্জেস : দ্য এমআইইউ পার্সপেকটিভ’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ বি এম মাহবুবুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এমআইইউর ট্রেজারার ও সাবেক সচিব মো: মনিরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো: মাহবুব আলম, স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক ও সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নীতিমালা, মানদণ্ডও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং অ্যাক্রেডিটেশন অর্জনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
মানারাত ইউনিভার্সিটিতে আইকিউএসির উদ্যোগে মতবিনিময় সভা
Printed Edition



