ভালো শুরুর পরও হার বাংলাদেশের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চীনের সানিয়া শহরে শুরু হয়েছে এশিয়ান বিচ গেমস। যদিও এর আনুষ্ঠানিক উদ্বোধন আজ। গতকাল মাঠে গড়িয়েছে বিচ হ্যান্ডবল। এতে মালদ্বীপের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ভালো শুরুর পরও জিততে পারেনি। ‘বি’ গ্রুপে ১ম সেটে একচেটিয়া দাপটের সাথে খেলে ২১-১২ পয়েন্টে জয় তুলে নেয় লাল-সবুজরা। তবে ২য় সেটে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। তবে জিততে পারত বাংলাদেশই। অথচ শেষ সময়ে পেনাল্টি মিসের খেসারত দিয়ে ২২-২৩ পয়েন্টে সেট হেরে যায় তারা। ফলে ১-১ সেটে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। যেখানে ৭-৪ পয়েন্টে সেট জিতে ২-১ এ বাংলাদেশকে হারায় মালদ্বীপ। ২য় খেলায় পাকিস্তানের সাথে সরাসরি ২-০ সেটে হেরে গেছে বাংলাদেশ। ১ম সেটে ২৪-১৬ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। ২য় সেটেও নিজেদের আধিপত্য বজায় রেখে ২২-১৮ পয়েন্টে জয় পাকিস্তানের। এখন ২৩ এপ্রিল কাতারের সাথে ৩য় ম্যাচে বাংলাদেশের।