লুইজিয়ানার রাস্তায় রহস্যময় এমু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

আমেরিকার লুইজিয়ানার শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা একটি রহস্যময় এমুকে ধরতে পুলিশকে ডাকা হয়েছে। ডুসন পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, বুধবার কর্মকর্তারা লাফায়েট অ্যানিয়েল শেল্টার অ্যান্ড কেয়ার সেন্টারকে একটি ছাড়া এমুকে ধরতে সাহায্য করার জন্য সাড়া দিয়েছেন। পুলিশ লিখেছে, ‘ডুসনে আজ অন্য দিন, অন্য প্রাণী।’

লাফায়েট অ্যানিয়েল শেল্টার অ্যান্ড কেয়ার সেন্টার বৃহস্পতিবার জানিয়েছে যে এমুটির মালিককে এখনো শনাক্ত করা যায়নি। আশ্রয়কেন্দ্রটি ফেসবুকে লিখেছে, ‘কারো কি এমু হারিয়ে গেছে? ডুসনের বি রবিন এলাকার ৩০০ ব্লকের আশেপাশে পাওয়া গেছে। আমরা এর লিঙ্গ জানি না। এটি গৃহপালিত নয়। দয়া করে কেউ আমাদের ৩৩৭-২৯১-৫৬৪৪ নম্বরে ফোন করুন অথবা এসে নিয়ে যান-কারণ আমাদের দল এবং কুকুরগুলো খুব বিভ্রান্ত।’