বিরোধীদের বর্জনের নির্বাচনে জয়ী মাদুরোর দল

এএফপি
Printed Edition

ভেনিজুয়েলায় বিরোধী দলগুলোর বর্জন করা পার্লামেন্ট ও আঞ্চলিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাসীন দল। তবে দেশটির বিরোধী নেতারা ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদে ভোটারদের ‘প্রহসনের’ পার্লামেন্ট ও আঞ্চলিক নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন। বিরোধীরা দাবি করেন, তারা প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন।

কিন্তু কর্তৃপক্ষ মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছে। গত সোমবার দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রকাশিত প্রাথমিক ফলে দেখা গেছে, জাতীয় পরিষদের আসনের জন্য গত রোববার প্রদত্ত ভোটের ৮২.৬৮ শতাংশ ভোট পেয়েছে মাদুরোর দল ইউনাইটেড সোস্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলা এবং তার মিত্ররা।