তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির ৪৩তম সভা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম কামাল উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। কমিটির সব সদস্যসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি মো: শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



