কিডস ক্রিয়েশন টিভিতে শুরু হচ্ছে জিনিয়াস কিডস সিজন-৩

Printed Edition

পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভিতে শুরু হচ্ছে শিশুদের কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডসের সিজন-৩। আকিজ প্লাস্টিকস নিবেদিত অনুষ্ঠানটিতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পযন্ত।

ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট হ্যাম্পারসহ নগদ অর্থ পুরস্কার রয়েছে প্রতিযোগিতায়।

প্রথম পুরস্কার ১৫০,০০০ রানার আপ ১০০,০০০ ও ২য় রানার আপ ৭৫,০০০ টাকাসহ মোট ১০টি পুরস্কারে নগদ মোট পাঁচ লাখ টাকার পুরস্কার এ ছাড়াও থাকবে গিফট হ্যাম্পার ও ক্রেস্ট এবং সনদ। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিতে পারবে। এ উপলক্ষে নিজস্ব প্রশ্নব্যাংকের মধ্য থেকে প্রশ্ন করা হবে। প্রশ্নব্যাংকের বই কিডস ক্রিয়েশন অফিস অথবা অনলাইনের মাধ্যমে নির্ধারিত মূল্য ৮৫০ টাকায় সংগ্রহ করা যাবে। প্রয়োজনে যোগাযোগ ০১৯৭০১৫৩৭৫১।

আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা অঞ্চলে সরাসরি ও সারা দেশে অনলাইনের মাধ্যমে সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে এবং ২২ জানুয়ারি শুরু হবে টেলিভিশন রাউন্ডের জন্য শুটিং।

আকিজ প্লাস্টিকস নিবেদিত অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে পবিত্র মাহে রমাদানে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে। বিজ্ঞপ্তি।