জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক

দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা

Printed Edition
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন আমির ডা: শফিকুর রহমান  : নয়া দিগন্ত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন আমির ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকটিতে জামায়াত আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান সভাপতিত্ব করেন। গতকাল মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাহী পরিষদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, ১১ দলীয় ঐক্যের কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বৈঠকে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।