চুয়াডাঙ্গা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের দু’টি ঐতিহ্যবাহী সংগঠন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২৭) সম্পন্ন হয়েছে। এতে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি।

অন্যদিকে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত, জাগো নিউজ২৪ ডটকম ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি হুসাইন মালিক।

গত মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার জেলা পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল ও অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ।

নির্বাচনে উভয় সংগঠনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং মনোনয়নপত্র প্রত্যাহার না হওয়ায় মোট ২৬ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ, অর্থ সম্পাদক জামান আখতারসহ বিভিন্ন সম্পাদকীয় পদে অন্যরা নির্বাচিত হন। বাংলাদেশ সাংবাদিক সমিতির সহ-সভাপতি হয়েছেন মো: পলাশ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলুসহ অন্যান্য পদে নেতৃবৃন্দ নির্বাচিত হন।