মজিদ-নাহার ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ৫০০ পরিবার

Printed Edition

ব্রাহ্মণবাড়িয়া প্রতনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ অসচ্ছল পরিবারের মধ্যে ছয় লাখ টাকার ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানরা এভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মজিদ-নাহার ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিতরণ করা উপহারের মধ্যে ছিল চাল, আটা, তেল, ডাল, চিনি ও সেমাইসহ ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেন হিটুর আর্থিক সহায়তায় গঠিত এই ফাউন্ডেশনটি গত ১৫ বছর ধরে এলাকায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।