দুল্যাতলীতে বিনামূল্যে চিকিৎসাসেবা সেনাবাহিনীর

Printed Edition
লক্ষ্মীছড়ির দুল্যাতলী এলাকায় ওষুধ বিতরণ করছেন সেনা সদস্যরা : নয়া দিগন্ত
লক্ষ্মীছড়ির দুল্যাতলী এলাকায় ওষুধ বিতরণ করছেন সেনা সদস্যরা : নয়া দিগন্ত

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম দুল্যাতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ।

দুল্যাতলী ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসেন। সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকও রোগীদের সেবা দেন।

২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে সম্প্রতি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ নেয়া স্থানীয় শিক্ষার্থীরাও এ কার্যক্রমে অংশ নেন। তারা মেডিক্যাল টিমের সাথে সমন্বয় করে রোগীদের প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার এ উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।