মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের লিঙ্গিএলাকায় সহকর্মীদের সাথে বাগি¦তণ্ডা ও সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আ/হ/ত হয়েছেন।
নেগেরি সেম্বিলানের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, গতকাল বিকেল ৪:১৫ মিনিটে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ এক বাংলাদেশী পুরুষকে গ্রেফতার করে। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ওই বাড়ি থেকে দুইজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে একজন ইতোমধ্যে মারা যান এবং অন্যজনকে গুরুতর অবস্থায় রেম্বাউ (জবসনধঁ) হাসপাতালে ভর্তি করা হয়। পরে আটককৃতের দেয়া তথ্যের ভিত্তিতে পাশের লাডাং সুয়া মাঙ্গিস (খধফধহম ঝঁধ গধহমমরং) এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা একই বাড়িতে বসবাস করতেন এবং একই সাথে কাজ করতেন। ঘটনার মূল কারণ ও বিবরণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের জন্য পাঠানো হয়েছে এবং মামলাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা মামলা) তদন্ত করা হচ্ছে।



