উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসা মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো গত বুধবার। অনুষ্ঠানে ৪৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। এদের মধ্যে অসাধারণ ফলাফলের জন্য ৭০ জন শিক্ষার্থী পান ‘মেরিট অ্যাওয়ার্ড’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন ম রাশেদুল ইসলাম সায়েমের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মো: শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়। বিজ্ঞপ্তি।



