ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরে ভারত যাচ্ছেন তামিম ইকবাল। গতকাল বিকেলে বেঙ্গালুরু পথে রওয়ানা হয়েছেন। এ সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন এবং সেখানে ব্যবহৃত আধুনিক অবকাঠামো ও প্রশিণ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন।
গত পরশু তামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সেই প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের অংশ হিসেবেই এই সফরের উদ্যোগ নেয়া হয়েছে।
ভারত সফরে বিসিবি সভাপতির সাথে রয়েছেন বোর্ডের গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। তারা বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন এবং সেখানকার পরিচালন ব্যবস্থা সম্পর্কে ধারণা নেবেন। সফরের সময় অনুশীলন সুবিধা, আধুনিক জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, খেলোয়াড় পুনর্বাসন ব্যবস্থা এবং পারফরম্যান্স বিশ্লেষণ প্রযুক্তিসহ বিভিন্ন দিক পর্যবেণ করবেন বিসিবির প্রতিনিধিরা। পাশাপাশি এসব সুবিধা বাংলাদেশের বাস্তবতায় কিভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও তারা সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।
তবে এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সাথে বাংলাদেশ-ভারত দ্বিপীয় সিরিজ বা অন্য কোনো ক্রিকেটীয় ইস্যুতে আনুষ্ঠানিক বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিসিবি সূত্র জানিয়েছে, তামিম ইকবালের এই সফরের প্রধান ল্য পূর্বাচলের পরিকল্পিত ক্রিকেট এক্সিলেন্স সেন্টারের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও ধারণা সংগ্রহ করা।



