সিলেট ব্যুরো
সিলেটে শীতার্ত ও অসহায়দের মধ্যে স্বল্পমূল্যে শীতবস্ত্র পৌঁছে দিতে ‘দুই টাকায় শীতের শপিং’ কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’। গত রোববার নগরীর সারদা হল প্রাঙ্গণে এ উদ্যোগের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, মানবিক উদ্যোগই সমাজকে এগিয়ে নিয়ে যায়। সামর্থ্যবানরা এগিয়ে এলে একদিকে অসহায়রা উপকৃত হন, অন্যদিকে সামাজিক বন্ধন শক্তিশালী হয়।



