চোখধাঁধানো আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরে অবস্থিত সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬। দিনটি ছিল সাউথ এশিয়ানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনাবিল আনন্দ আর উৎসবে মেতে ওঠার দিন। গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. ওয়াদুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক নূর ই আলম আজাদ, জাকিয়া ইসলাম, শিক্ষানুরাগী বেগম রোকেয়া, হুরিয়া জামিল এবং সাউথ এশিয়ানের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনটি শুরু হয়। ছাত্রছাত্রীদের দৃষ্টিনন্দন প্যারেড ডিসপ্লে মুগ্ধ করে উপস্থিত সবাইকে। জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, দৌড়, আদিবাসী নৃত্য এবং শিশুদের যেমন খুশি তেমন সাজো পর্বটি ছিল মনে রাখার মতোই। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের প্রতিযোগিতায় অংশগ্রহণ দিনটিকে আরও বেশি উৎসবমুখর করে তোলে। দেশপ্রেম, মানবিক মানুষ গড়ার আহ্বান জানিয়ে উৎসবমুখর পরিবেশে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়। এ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। - বিজ্ঞপ্তি
সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
Printed Edition



