বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার বাপেক্স ভবন, ৪ কাওরান বাজার বা/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব ইসতিয়াক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচ্য অর্থবছরে এ কোম্পানির মোট আয় ৭২১.৫৩ কোটি টাকা এবং মোট ব্যয় ৪০১.৮৫ কোটি টাকা। ২০২৪-২০২৫ অর্থবছরে বাপেক্স আয়কর পরবর্তী ২১৮.৪৫ কোটি টাকা মুনাফা করেছে। কোম্পানি বর্ণিত অর্থবছরে ৩৭২.০৪ কোটি টাকা রাজস্ব হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করেছে। শেয়ারহোল্ডার ও পর্ষদ সদস্যগণ সভায় বাপেক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।
বাপেক্সের এজিএম অনুষ্ঠিত
Printed Edition



