ঢাবি ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ১১ মেধাবী শিক্ষার্থী

Printed Edition
ঢাবি ভিসিসহ অতিথিদের সাথে ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা : নয়া দিগন্ত
ঢাবি ভিসিসহ অতিথিদের সাথে ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অর্থনীতি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে পাঁচজন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং ছয়জন ‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সোমবার পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে পৃথক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফিরদৌসি নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাছিমা খাতুন, পৃথক দু’টি ট্রাস্ট ফান্ডের দাতা প্রতিনিধি- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: ফেরদৌস হোসেন, অধ্যাপক ড. মুনির কুদ্দুস, সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগম, খায়রুজ্জামান হীরা, আহমেদ আহসান, রমেন্দ্র চন্দ্র বসাক এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সঙ্কট নিরসন এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করার চেষ্টা করছি। শুধু সরকারের টাকায় বিশ্ববিদ্যালয়কে কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে অ্যালামনাইসহ সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা ফান্ড এবং চিকিৎসা ফান্ড গঠনসহ শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে দাতা প্রতিনিধিরা ভিসির নিকট এক লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন- অর্থনীতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থী আফরিনা ইসলাম আনিকা, সামিহা সারা, জুনাইদ হোসাইন আদনান, তাহসিন ফুয়াদ ত্বহা এবং সুদেব চাকমা।

‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থী মোছা: সাদিয়া খাতুন, মো: জিল্লুর রহমান, মো: আবির হোসেন, তারিকুল ইসলাম, রিতু রানী সাহা এবং ফারহানা পারভীন। বিজ্ঞপ্তি।