নাটোরের নলডাঙ্গা উপজেলার নয়া দিগন্তের প্রতিনিধি মো: আলমগীর হোসেনের দুলা ভাই মো: আবেদ আলী (৫০) বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নলডাঙ্গা পৌরসভার নওদাপাড়া গ্রামের মৃত ঘেতু সরদারের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি কিডনিসংক্রান্ত জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। গতকাল সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা



