শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition

পরিবেশ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সমাপনী কর্মশালা গতকাল পরিবেশ অধিদফতরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।

তিনি বলেন, শব্দদূষণের বিষয়টি শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন এবং একই সাথে শব্দদূষণ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব মো: রায়হান কাওছার, বিআরটিএর-এর পরিচালক (অপারেশন) মীর আহমেদ তারিকুল ওমর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনিছুর রহমান এবং পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো: জিয়াউল হক। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. লুৎফর রহমান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো: রায়হান কাওছার বলেন, শব্দদূষণের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। শব্দদূষণ শুধু মানুষের না জীববৈচিত্র্যেরও মারাত্মক ক্ষতি সাধন করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনিছুর রহমান বলেন, এই প্রকল্পের আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ জারির পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোট ২৯ হাজার ৪৭৮টি মামলা করে এক কোটি ৯২ লাখ টাকা জরিমানা আদায় করেছে। বিজ্ঞপ্তি।