বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার মাহফিল শুরুর নির্ধারিত সময়ের আগেই ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর উদ্যোগে এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় এই মাহফিলের আয়োজন করা হয়। গোলাপগঞ্জ ছাড়াও বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, গণমানুষের নেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য জরুরি। তিনি আজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বিজ্ঞপ্তি।



