বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে গত শনিবার কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে “অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভিন্ন প্রকল্পের প্রকল্প প্রধান, উপ-প্রকল্প প্রধান ও সহকারী প্রকল্প প্রধানরা উপস্থিত ছিলেন। কোম্পানির ব্রাঞ্চ সার্ভিস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এই মতবিনিময় সভায় কোম্পানির প্রধান কার্যালয়স্থ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬ সালের বিগত ৬ মাসে অর্জিত ব্যবসা পর্যালোচনা ও অবশিষ্ট ছয় মাস সময়ে অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সবাইকে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে তাগিদ প্রদান করেন, সেই সাথে গ্রাহক স্বার্থ সংরক্ষণে সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



