জয়দেবপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৭

Printed Edition

জয়দেবপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের জয়দেবপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক পাঁচ আসামি ও ছিনতাইয়ের অভিযোগে দু’টি সিএনজিসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জয়দেবপুর থানার নবাগত ওসি মহিববুল্লাহর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতাররা হলেন- জয়দেবপুর থানার বড় কয়ের এলাকার পরিমল সরকারের ছেলে পার্থ মণ্ডল, ৩০০ গ্রাম গাঁজাসহ একই এলাকার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে শেখ হায়দার আলী, ছোট কয়ের এলাকার মৃত বাছির উদ্দিন ভূঁইয়ার ছেলে ফজলু ভূঁইয়া, একই এলাকার ফজলু ভূঁইয়ার ছেলে খাবির ভূঁইয়া, ভাওয়াল মির্জাপুর এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে বরকত হোসেন।

ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে দু’টি সিএনজিসহ গ্রেফতার হন নেত্রকোনা জেলা সদরের হরিদাশপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবু সুফিয়ান ও ময়মনসিংহ জেলা সদরের কালীবাড়ি এলাকার মৃত নায়েব আলীর ছেলে কোরবান আলী।