হরমুজ প্রণালী ইস্যুতে তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

Printed Edition

আলজাজিরা

আঞ্চলিক উদ্ভূত পরিস্থিতি এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে সহযোগিতার বিষয়ে আলোচনা করতে ইরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। আগামী কাল মঙ্গলবার তার এই তেহরান সফর শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তথ্যটি নিশ্চিত করেন।

সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আলবুসাইদি। সেখানে দুই দেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদির পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হবে।