পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় আবির আল আব্দুল্লাহ নামের একজনকে কারাগারে পাঠিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার এক্তিয়ারপুর (ভাবনাগঞ্জ বাজারসংলগ্ন) গ্রামের আব্দুর রশিদের ছেলে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি মন্ত্রীসহ শীর্ষস্থানীয় চার নেতার ছবি এআই (অও) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা। গত ৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় এ বিষয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দেন ।
এজাহারে তিনি উল্লেখ করেন, গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬:১৫ মিনিটের সময় বাদি পীরগঞ্জ পৌরসভাধীন পূর্ব চৌরাস্তায় অবস্থানকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘অনরৎ অষ অনফঁষষধয’ নামক একটি প্রোফাইল থেকে আপত্তিকর কিছু পোস্ট দেখতে পান। বিবাদি তার ফেসবুক আইডিতে এআই (অৎঃরভরপরধষ ওহঃবষষরমবহপব) ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদের ছবি বিকৃত করেছেন। সেখানে তাকে অখণ্ড ভারতের নেতা সালাউদ্দীন চিন্ময় বিবেকানন্দ, ভারতের গোলাম হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়েছে।
অভিযোগে বলা হয়, উক্ত আইডি থেকে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি), প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মকরূপে প্রচার করা হয়েছে। তাই তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে অভিযোগটি দায়ের করেছেন।
পীরগঞ্জ থানার এসআই ও মামলার আইও সবুজ চন্দ্র রায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে সাইবার সুরক্ষা কারাগারে পাঠানো হয়েছে।



