আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। এর মাধ্যমে তিনি দেশের বীমা খাতের ইতিহাসে প্রথম নারী আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ২ মার্চ আইডিআরএ চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল। নতুন চেয়ারম্যান হিসেবে এ পদে কে আসতে পারেন তা নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছিল। এরই মধ্যে গত ৫ মে আইডিআরএ আইন সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার। সংশোধিত আইনে চেয়ারম্যান ও সদস্য পদের জন্য নিয়োগে বয়সসীমা তুলে নেয়া হয়। তবে অভিজ্ঞতার শর্ত অপরিবর্তিত রাখা হয়।

মীর নাদিয়া নিভিন অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। তার কর্মজীবনের একটি বড় অংশ কেটেছে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন কর্মসূচিতে। শিক্ষাজীবনে তিনি ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে জনপ্রশাসনে ¯œাতকোত্তর ডিগ্রি নেন। ২০০৭ সালে ইউএনডিপির প্রোগ্রাম অফিসার হিসেবে যোগ দেন। ২০০৯ থেকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করেন।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়ায় জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মীর নাদিয়া নিভিনের।

২০১৯ সালে এশিয়ার নবীন নেতাদের ওপর করা যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটির ‘এশিয়া ২১ ইয়াং লিডারস’ তালিকায় মীর নাদিয়া নিভিন ছিলেন।

এশিয়ার ৩৯টি দেশের অনূর্ধŸ ৪০ বছর বয়সী সফল ব্যক্তিদের নিয়ে এ তালিকা ২০০৬ সাল থেকে করে আসছে এশিয়া সোসাইটি। জাতিসঙ্ঘে যোগদানের আগে মীর নাদিয়া নিভিন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কিছুদিন সাংবাদিকতা পেশায়ও জড়িত ছিলেন তিনি।