এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারে হোটেল সি প্যালেসে এ সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ক্যাটাগরিতে জয়া স্যানিটারি ন্যাপকিন, স্মাইল বেবি ডায়াপার এবং টেস্ট মি ইন্সট্যান্ট পাউডার ড্রিংক।
এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ক্ষেত্রে এসএমসির মূল লক্ষ্য।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান বলেন, রূপান্তরই ছিল এসএমসির ৫০ বছরের পথচলার মূল চালিকা শক্তি।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, টেকসইভাবে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে হলে আমাদের অবশ্যই পরিবর্তনকে গ্রহণ করতে হবে। পাশাপাশি উচ্চ কর্মক্ষম সেলস টিম গড়ে তোলা এবং অপারেশনাল এক্সিলেন্স অর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) ফিরোজ উল আলম বলেন, আমাদের সেলস টিম সামনে থেকে বিক্রয় বাড়ালে, আমরা পেছন থেকে সেই সক্ষমতা আরো শক্তিশালী করছি, উচ্চমানের পণ্য, দক্ষ উৎপাদন এবং সময়োপযোগী সাপ্লাই নিশ্চিত করে। রূপান্তরের এ যাত্রায় অপারেশনস ও ফ্যাক্টরি একসাথে কাজ করছে যাতে দেশের মানুষ আরো উন্নত, নিরাপদ ও নির্ভরযোগ্য পণ্য পেতে পারে।
এসএমসি ইএল-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবুল বশির খান বলেন, এ বছরের আর্থিক সাফল্য সেলস টিমের অবিচল পরিশ্রমের ফল। তাদের উদ্যোগে রাজস্বে ধারাবাহিক বৃদ্ধি, সম্পদের কার্যকর ব্যবহারে উন্নতি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে।
এসএমসি ইএল-এর জিএম (সেলস) এবং অনুষ্ঠানের কনভেনার সি এন মণ্ডল বলেন, ২০২৪-২০২৫ এ অর্জিত মাইলস্টোনগুলো আমাদের সেলস টিমের কঠোর পরিশ্রমের ফল। ভবিষ্যতে ২৫-২৬ এ আমরা আরো শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে কাজ করব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি ইএল-এর চেয়ারম্যান ফারুক আহমেদ, এসএমসি এবং এসএমসি ইএল বোর্ডের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী, পরিচালক ডা: জহির উদ্দিন আহমেদ, এসএমসি বোর্ডের পরিচালক রণজিৎ কুমার চক্রবর্তী, পরিচালক ডা: ইয়াসমিন হেমায়েত আহমেদ, এসএমসি ইএল বোর্ডের পরিচালক আফতাব উল ইসলাম এফসিএ, পরিচালক প্রকৌশলী মো: সিদ্দিক উল্লাহ এবং এসএমসি ও এসএমসি ইএল-এর ঊর্ধŸতন ব্যবস্থাপকরা। অনুষ্ঠানটি হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনার সঙ্গীত পরিবেশন দিয়ে শেষ হয় এবং অনুষ্ঠান পরিচালনা করেন ডা: রাইয়াতুন তেহরীন ও সায়েম জাহাঙ্গীর। বিজ্ঞপ্তি।



