শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তের শাস্তি দাবিতে পল্লবী থানা ঘেরাও

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দাবিতে পল্লবী থানা ঘেরাও করেছেন স্থানীয়রা। গতকাল বিকেলে তারা পল্লবী থানার সামনে এ বিক্ষোভ করেন। এর আগে মিরপুর-১০ এর ওয়াপদা বিল্ডিং-সংলগ্ন থার্টিন হার্টস ক্যাম্পের ৩০ থেকে ৩৫ জন বাসিন্দা থানার সামনে জড়ো হন।

তাদের অভিযোগ, একই এলাকার বাসিন্দা মো: আনোয়ার (৫০), বাবা ছায়েন উদ্দীন, সাং-১০/এ, থার্টিন হার্টস ক্যাম্প, থানা-পল্লবী, ১৩ বছর বয়সী এক শিশুকে প্রথমে ধর্ষণের চেষ্টা এবং পরে হত্যাচেষ্টায় জড়িত। এ জন্য তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। একই দাবিতে বিকেলে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।