৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫এ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সাময়িকভাবে মনোনীত তিনজনের মনোনয়ন আপাতত স্থগিত করা হয়েছে। এই তিনজনকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের স্নাতক (সম্মান) পাসের মূল অথবা সাময়িক সনদ সরকারি কর্মকমিশনে জমা দিতে বলা হয়েছে। মনোনয়ন স্থগিত হওয়া তিনজন হলেন, রেজি: নং ১২০২৭১৩০, মনোনয়নকৃত পদ প্রভাষক ইংরেজি, রেজি: নং ১৫৬০৩৭০৫ মনোনয়নকৃত পদ প্রভাষক (সমাজকল্যাণ), রেজি: নং ১২০০৩৩১৪ মনোনয়নকৃত পদ প্রভাষক (ইংরেজি)। বিজ্ঞপ্তি।



